সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪

Home Page » জাতীয় » সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪
বুধবার ● ৮ জুলাই ২০২৬


সংগৃহীত ছবি-সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪ বঙ্গনিউজ: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টা ২৬ মিনিটের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা কর্মসূচিস্থলে পৌঁছান। তারা মঞ্চে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সে সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

স্থানীয় দুই নেতার সংক্ষিপ্ত বক্তব্যের পর রাত পৌনে ১০টার দিকে মঞ্চসংলগ্ন দর্শক গ্যালারিতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করেন।

প্রাথমিকভাবে অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের পরিচয় এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে এনসিপি কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৭:৫১:৩৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ