রবিবার ● ৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সাংবাদিক সম্মেলন । —-অভিযুক্তদেরকে গ্রেফতার করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল
Home Page » সারাদেশ » নোয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সাংবাদিক সম্মেলন । —-অভিযুক্তদেরকে গ্রেফতার করলেই বেরিয়ে আসবে থলের বিড়ালনোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন তারি আপন ছোট ভাই মোঃ আবুল হোসেন ।
গতকাল ৮ আগষ্ট বিকাল নোয়াখালী প্রেসক্লাবে মরহুম শহীদ এস্কেন্দার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন , তার বড় ভাই হাজী আবুল কাশেম তাকে ও তার পরিবারকে তাঁর উপর গুলি বর্ষনের ঘটনার সাথে জড়ানো হচ্ছে ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন , ২০১৬ সালে উক্ত মার্কেটের কিছু জায়গা লিজ আনেন সরকার বাহাদুর থেকে । উক্ত জায়গা থেকে তাকে উচ্ছেদের জন্য তার বিরুদ্ধে বড় ভাই আবুল কাশেম একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত তার বিরুদ্ধে ১৬ টি মামলা রুজু করেছে ।
তিনি এ ব্যাপারে প্রশাসনের নিকট প্রতিকার চান ।
অন্যদিকে গতকাল ৭ আগষ্ট হাজী আবুল কাশেম তাঁর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার ভাই হোসেন ও ভাতিজা হৃদয়কে এই গুলি হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন , সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামীদেরকে চিহ্নিত করে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট ।হাজী আবুল কাশেম আরো বলেন , তার ভাই মরহুম তানু প্রায় ২৪ শতাংশ ভূমি এবং আরেক ভাই হোসেন ১৮ শভাংস ভূমি জবৈধ ভাবে জবর দখল করে সেখানে মদের ব্যবসা চালাচ্ছে । ২০১৬ সালে সে মদের লাইসেন্স করে ।দু দিকে তার বিরুদ্ধে মামলা আছে ।
তিনি এর প্রতিবাদ করলে ছোট ভাইয়েরা তাকে বহু মামলার আসামী করে হয়রানি করে আসছে ।
তবে গুলির ঘটনায় এখনো মামলা করা হয়নি । তবে মামলার ব্যাপারে প্রস্তুতি চলছে । অন্য দিকে অভিজ্ঞ মহল মনে করছে , অভিযুক্তদেরকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে
বাংলাদেশ সময়: ১৩:০৯:০৬ ● ৫৯ বার পঠিত