নেত্রকোণা জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মশালা
Home Page »
শিক্ষাঙ্গন »
নেত্রকোণা জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মশালা

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক ১২ই আগস্ট বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেত্রকোণা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সম্মেলন কক্ষে “নেত্রকোণা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ নুরুজ্জামান (এড); অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মুন মুন জাহান লিজা; দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আহমেদ সাদাত এবং নেত্রকোণা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক জনাব অঞ্জন কুমার চিছাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) জনাব আবুল কালাম। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির (সিডিএস) সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক জনাব বাঁধন আরেং এবং লেখক ও গবেষক জনাব তর্পণ ঘাগ্রা। কর্মশালায় নেত্রকোণা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, ভাষা গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও নেত্রকোণা জেলা পরিষদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার পর প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান
বাংলাদেশ সময়: ৯:০১:০১ ●
১১৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)