নোয়াখালীতে অপহরনের ,৪ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল । উদ্বিগ্ন অভিভাবক মহল
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে অপহরনের ,৪ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল । উদ্বিগ্ন অভিভাবক মহল
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

নোয়াখালী প্রতিনিধি ।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট থেকে প্রেমিকা তাছু আক্তার ও প্রমিক হাসিবুল ইসলাম রাসেল (১৮) গত শুক্রুবার অপহৃত হয়েছেন । এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুুপুরে রাসেলের ভাই ওমর ফারুক বাদি হয়ে ফাহিমসহ ৪ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানা অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের ফতেহ আলী মিজি বাড়ির আবদুর রহিমের পুত্র হাসিবুল ইসলাম রাসেল গত ৭ নভেম্বর রাতে ঢাকা থেকে কে.কে ট্রাভেলস বাসে করে নোয়াখালীর জমিদার হাট এসে নামেন। এর পর যাত্রা পথে গাড়িতে পরিচয় হওয়া হাজীপুর গ্রামের আমজাদ ব্যাপারী বাড়ির ফাহিম ডাব খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। তারপর ফাহিম ও তার সহযোগীরা রাসেলকে মারধর করে তার প্রেমিকা তাছু আক্তারের তথ্য সংগ্রহ করে। এরপর তারা ঢাকা বড় মগবাজার বাটার গলি এলাকার বাসিন্ধা রাসেলের প্রেমিকা তাছু আক্তারকে ফোন দিয়ে রাসেল অপহৃত হয়েছে বলে মুক্তিপন দাবি করে। খবর পেয়ে প্রেমিকা ঢাকা থেকে রাসেলকে দেখার অপহরণকারীদের বাড়িতে গেলে তাকেও আটক করে মারধর করে অস্ত্রের ভয়ভিতি দেখিয়ে বিকাশে ৪ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। এরপর রাসেলের পরিবার খবর পেয়ে তার ভাই ফারুক ও রাকিব তাদের উদ্ধার করতে অপহরণকারীদের বাড়িতে গেলে অপহরণকারীরা তাদেরকেও মারধর করে আটক করে রাখে। পরবর্তিতে তারা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অপহরণকারীরা তাদের আবার মারধর করে সাথে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে ঘটনাস্থল থেকে রাসেল তার প্রেমিকাকে নিয়ে অন্যত্র চলে যায়। এ সময় প্রশাসনকে জানালে তারা রাসেল ও তার প্রেমিকা তাছু আক্তারকে মেরে ফেলার হুমকি দেয়।
এদিকে ঘটনার ৪ দিন পরও অপহৃতরা উদ্ধার না হওয়ায় দুই পরিবারের স্বজনরা উদ্বিগ্ন রয়েছে। তারা অপহৃতদের উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।
অপহৃত রাসেলের ভাই ওমর ফারুক জানান, আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। অপহরণকারীরা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধায় বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, এমন একটি অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু অপহরণকারী বা অপহৃতদের কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:৩২:৪৫ ●
১৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)