সোমবার ● ১৭ আগস্ট ২০২৬

মানুষের সেবক হয়ে কাজ করতে চাই: এম শহীদ

Home Page » সারাদেশ » মানুষের সেবক হয়ে কাজ করতে চাই: এম শহীদ
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


এম শহীদ -ফাইল ছবিস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আসন্ন ৩ নম্বর চামরদানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জননেতা এম শহীদ বলেছেন, নির্বাচিত হলে তিনি মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অবহেলিত চামরদানী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৭ আগষ্ট)সন্ধ্যায় বঙ্গ-নিউজের একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এম শহীদ।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। চামরদানী ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার পাশাপাশি ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, নির্যাতিত মানুষ ন্যায়বিচার পাবে এবং বঞ্চিত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।’

এম শহীদ আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

বাংলাদেশ সময়: ২২:১৮:০৯ ● ৪৮ বার পঠিত