বেগমগঞ্জে নবজাতক হত্যায় মাকে গ্রেফতার

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে নবজাতক হত্যায় মাকে গ্রেফতার
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


বেগমগঞ্জে নবজাতক হত্যায় মাকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিনের নবজাতক শিশু হত্যার অভিযোগে পুলিশ মা ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে । গতকাল ১৭ আগষ্ট রাত ৯ টায় পুলিশ তাকে গ্রেফতার করে ।
বেগমগঞ্জ উপজেলার ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাজার বাড়ীর সৌরভের ঘরে এ ঘটনা ঘটে ।
সৌরভ জানায় ঘটনার দিন সন্ধ্যার পর তার নবজাতক বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা । এব্যাপারে তার স্ত্রী ফাতেমা কে জিজ্ঞেস করলে সে জানায় যে ,২ জন জ্বীন নাকি তার মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরে তার বাচ্চাটিকে জানালা দিয়ে নিয়ে যায় । কিন্তু বাড়ীর কেউ তার কথায় বিশ্বাস না করে অনেক খোঁজাখুঁজির পর ঘরের ভিতরে থাকা পানির ড্রামের ভিতরে বাচ্চাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় ।
পরে সৌরভ বাচ্চাটিকে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । পরে এ ব্যাপারে সৌরভ তার স্ত্রী ফাতেমা কে সন্দেহ করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলীশ ঘটনাস্থল থেকে ফাতেমা কে গ্রেফতার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু ইয়াসিন হত্যার কোন রহস্য উন্মোচিত হয়নি ।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ