ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় অপেক্ষমাণ

Home Page » জাতীয় » ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় অপেক্ষমাণ
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  বঙ্গনিউজ: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এই আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।Legal

মামলার অভিযুক্ত তালিকায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের নথি অনুযায়ী এই মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন স্থানে হত্যা ও শারীরিক নির্যাতন চালানোর নির্দেশ প্রদান, সহিংসতায় উসকানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ