জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি

Home Page » সারাদেশ » জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


---

পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেল ৪টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ থানা বিএনপি আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বি এন পি নেতা মোর্শেদুল আমীন ফয়সল ,সদস্য সচিব মোঃ মহসিন, যুবনেতা রাজুপ্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম। সমাবেশ শেষে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বাংলাদেশ সময়: ২০:০২:০৩ ● ১৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ