শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
‘From Earth to Heaven’ গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
Home Page » জাতীয় » ‘From Earth to Heaven’ গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত ![]()
বঙ্গনিউজঃ বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র ও Goethe-Institut Bangladesh-এর যৌথ উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র থেকে প্রকাশিত “From Earth to Heaven: Many Voices of Gods and Goddesses: Essays in Honour of Gerd J. R. Mevissen” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![]()
গ্রন্থটিতে জার্মানি, অস্ট্রিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের লেখকদের ৩৭টি গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন ড. ক্লডিন বাউটজে-পিকন, ড. রজত সান্যাল এবং ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)।
![]()
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত ড. Rüdiger Lotz বলেন, গ্রন্থটি জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাধর্মী প্রকাশনা বাংলাদেশের শিল্প-ইতিহাস ও প্রত্নচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে। তিনি গ্রন্থটির বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন।
অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন Goethe-Institut Bangladesh-এর পরিচালক Mr. Frank Werner এবং বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন (মবিন)।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি গবেষক জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।
![]()
গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে Mevissen Volumes-এর মাধ্যমে জার্মান গবেষকদের সঙ্গে বাঙালি শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্কের বিষয়টিও স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৩ ● ১০৮ বার পঠিত