জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস ‘ ৮৫

Home Page » শিক্ষাঙ্গন » জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস ‘ ৮৫
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস ‘ ৮৫

 

 

বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় যেসব ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে দিবসটি পালিত হচ্ছে।

শোক দিবসকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টায় জগন্নাথ হল অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাত পৌনে ৯টায় হলের ১৫০ বছরের পুরোনো অনুদ্বৈপায়ন নামের ভবনের দোতলার টিভি কক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার হওয়া মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুকতারা’ দেখছিলেন ২৫০-৩০০ জনের মতো। হঠাৎ বিকট শব্দে ছাদের মাঝখানের অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন। পরে আরও ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৪ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। আহত হন তিন শতাধিক। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান।

বাংলাদেশ সময়: ১২:৪৯:১৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ