বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ২৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
Home Page » বিশ্ব » যুক্তরাজ্যে ২৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা![]()
দৈনিক বঙ্গনিউজ | ড. সাবের শাহ, কান্ট্রি হেড ইউকে
যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ অক্টোবর ২০২৬, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিলনমেলা ২০২৬’। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকে আয়োজিত এ মিলনমেলা অনুষ্ঠিত হবে লন্ডনের ড্যাগেনহ্যামের Fanshawe Community Centre-এ। অনুষ্ঠান চলবে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মিলনমেলায় অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি রানা ইসলাম এবং সাধারণ সম্পাদক হাবিবে চৌধুরী। তাঁরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
আয়োজকদের নির্ধারিত প্রবেশমূল্য জনপ্রতি ১৫ পাউন্ড এবং শিশুদের জন্য ১০ পাউন্ড। তবে ১০ বছরের নিচের শিশুদের প্রবেশ বিনা মূল্যে। আগ্রহীদের নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের ঠিকানা: Fanshawe Community Centre, Barnmead Road, Dagenham, RM9 5DX, United Kingdom।
ভিডিওতে দেখার জন্য নিচের লিঙ্কটি ক্লিক করুনঃ
বাংলাদেশ সময়: ১:১০:১২ ● ৭৪ বার পঠিত