
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর , আমানতপুর, ও চৌমুহনী পৌরসভার দক্ষিন আলীপুর , নাজিরপুর কন্ট্রাকটর মসজিদ সহ প্রায় ১০/১২ টি স্থানে মিনি স্টেডিয়ামে গড়ে উঠেছে ।প্রতিটি মিনি ষ্টেডিয়াম তৈরীতে আয়োজকদের প্রচুর টাকা খরচ হয়েছে । আর এসব মাঠে সাংবাদিক , ছাত্র , তরুন ও যুবকরা প্রতিদিন স্বতস পূর্ত ভাবে অংশ গ্রহন করছেন ।
নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর ঘোষনা অনুযায়ী মাদক ও কিশোর গ্যাং রোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে আয়োজকরা এই মিনি ষ্টেডিয়ামে গড়ে তুলেছেন
। গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ টি খেলা এইসব মিনি ষ্টেডিয়ামে প্রদর্শিত হয়ে থাকে । উপজেলার আমানতপুরস্থ মিনি ফুটবল ষ্টেডিয়ামের আয়োজক সাইফুল জানান , তিনি প্রায় ২০ শতাংশ ভূমি লীজ নিয়ে এক মাস আগে এই মিনি ষ্টেডিয়াম তৈরী করেন । এতে তাঁর প্রায় ৭৫/৮০ লাখ টাকা ব্যায় হয় । প্রতিটি খেলার জন্য ২০০০/২৫০০ টাকা ভাড়া নিচ্ছেন । কখনো এর কমোও নিয়ে । কখনো সারা রাত আবার কখনো ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই খেলা চলে । আয়োজক সাইফুল চান , যে কোনো বয়সের লোক খেলায় অংশ গ্রহন করুক । সবাই সুস্থ থাকুক । মাদকমুক্ত , কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ে উঠুক ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।