বেগমগঞ্জে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত।

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত।
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালীর চৌমুহনীর আলীপুরে জামিয়া মিন্নত আলী আল ইসলামিয়া নোয়াখালী ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় । গতকাল পহেলা নভেম্বর অত্র মাদ্রাসার মোতাওয়াল্লী হাজী শরীফ উল্যাহ সাহেবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন , মাওলানা হাফিজুর রহমান , মুফতি ছাইয়্যেদ আহম্মেদ কলরব ( চট্রগ্রাম) , আল্লামা ফয়সাল নবী পাকিস্তান , মাওলানা গাজী বেলাল উদ্দীন ( গাজীপুর) , মাওলানা কাজী নাসির উদ্দীন, মোবাইল নামক যন্ত্রটি সব বরকত , হায়াত ,সুখ শান্তি নষ্ট করে দিচ্ছে ।আজকের যুব সমাজ কুকুরের মতো রাত জেগে মোবাইল ফোনের সাথে প্রেম করে আর দিনে ঘুমায় । যার কারনে তাদের মানসিকতা নষ্ট হচ্ছে , শ্রদ্ধাবোধ , নম্রতা উঠে যাচ্ছে । বৈধ রুজিতে বরকত আছে । মক্কা ছাড়া আজ পৃথিবীর কোথাও শান্তি নাই । বড় বড় দালান আছে কিন্তু শান্তি নাই ।তাই বরকত পেতে হলে ফজরের নামাজ মসজীদে পড়তে হবে । ইব্রাহিম আঃ আল্লাহর কাছে মক্কার জন্য বরকত চেয়েছেন । এই জন্য মক্কা আজ বরকতময় । সেখানে আপনি কাজ না করলেও তিন বেলা খাবার পাবেন , পানি পাবেন । যখন খেলাফত ছিলো তখন শান্তি ছিলো । আজ আমরা অনেকেই গনতন্ত্রের উপর ভর করে খেলাফতের স্বপ্ন দেখি । বক্তারা আরো বলেন , পৃথিবীতে ইসলাম ই হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম । যা আদী থেকে অনন্তকাল পর্যন্ত থাকবে ।যারা আল্লাহর দ্বীন ও শরীয়ত থেকে সরে যায় , তারা নবী রাসূল পীর ও আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে করে তারা ভালো কিনা তা ভাবা উচিৎ । দ্বীন এবং আমলের মধ্যে না থাকলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবেনা । হাসরের দিনে ৭ ধরনের মানুষকে আল্লাহ তাঁর আশরের ছায়ার নীচে আশ্রয় দিবেন । একজন উম্মতে রেখেও আমাদের রাসূল হযরত মুহাম্মদ ( সঃ) আলাইহি ওয়াসাল্লাম বেহেস্তে যাবেন না । তাই আসুন , আমরা সকলে দ্বীন ও হাকিকতের উপর থাকি । ইসলামের মৌলিক আদর্শগুলো মেনে চলি । আর বেশ বেশি করে ইস্তেগফার পড়ি , দান করি । আর নামাজ ও তজবীর মাধ্যমে আল্লাহ ও রাসূলের সাথে প্রেম করি ।
অনুষ্ঠান পরিচালনা করেন , অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ ।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৯ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ