নোয়াখালীতে ৬ জামায়াত নেতা কর্মী আটক । সড়ক অবরোধ করে বিক্ষোভ।

Home Page » সারাদেশ » নোয়াখালীতে ৬ জামায়াত নেতা কর্মী আটক । সড়ক অবরোধ করে বিক্ষোভ।
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


---

নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের ৬ জামাত নেতা কর্মী আটকের ঘটনায় জেলার মাইজদী শহরে ও চৌমুহনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামাত - শিবিরের নেতা কর্মীরা । প্রায় আধা ঘন্টার এই অবরোধে ব্যাপক যানযটের সৃষ্টি হয় ।
বি এন পি নেতা আলাউদ্দীন এর দায়ের করা মামলায় আজ সোমবার দুপুরে বেগমগঞ্জ থানা পুলিশ জামাত নেতা নুর নবী , নূর মোহাম্মদ , মোহর আলী ,আনাস বিন মুঈন, হাম্মাদুর রহমান হিয়াম , বিন আমিন খোকন , কে গ্রেফতার করে আদালতে পাঠালে জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ।
জামাত নেতাদের গ্রেফতারের খবরে তাৎক্ষনিক মাইজদী শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জামাত - শিবির নেত্যবৃন্দু । এই সময় বক্তব্য রাখেন , নোয়াখালী জামাত এর আমীর ইসহাক খোন্দকার , সেক্রেটারী জেনারেল মাওলানা বোরহান উদ্দীন , বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবু যায়েদ, নোয়াখালী জেলা উত্তর শাখার ছাত্র শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম , সাবেক সভাপতি মশিউর রহমান ফাহাদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । আন্দোলনকারীরা অচিরেই মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটককৃতদের মুক্তি দাবি করেন বিজ্ঞ আদালতের নিকট ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন

বাংলাদেশ সময়: ০:২০:০৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ