সারাদেশে অগ্নী সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » সারাদেশে অগ্নী সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


সারাদেশে অগ্নী সন্ত্রাসের বিরুদ্ধে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
‌
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বূলু বলেন, বিগত ১৭ বছর আপনারা আমাদের অনেক নেতা কর্মীকে গুম , খুন, পঙ্গু করেছেন । গোপালগঞ্জে ৩ জন এমপির বাড়ী , পুলিশের গাড়ী জ্বালীয়ে দীয়েছেন । কিন্তু ৫ আগষ্টের পর আমরা তার কিছুই করিনি । আর যদি অগ্নী সন্ত্রাস , মানুষ হত্যা করেন , আপনরা দেশকে অস্থিতিশীল করেন, তাহলে আপনাদের বাড়ী ঘর ও জ্বালিয়ে দেয়া হবে। আপনাদের অগ্নী সন্ত্রাসের কারনে নিরীহ , অসহায় নেতা কর্মীরা যেনো জেল না খাটে সে দিকে আপনারা লক্ষ্য রাখবেন । যদি আপনারা এরুপ করেন , তাহলে একটা নেতা কর্মীকেও ঘরে থাকতে দেবো না ।
তিনি আজ বুধবার অগ্নী সন্ত্রাসের বিরুদ্ধে বি এন পি কর্তৃক আয়োজীত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজীত সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , আমজনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক তারেক রহমান , জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো , বাবু কামাখ্যা চন্দ্র দাস , এমপি পত্নী শামিমা বরকত লাকি , বিএনপি নেতা জহির উদ্দীন হারুন , নাসিমুল গনি চৌধুরী মান্না , মোঃ মহসীন , শাহ আব্দুল্লাহ আল বাকী ,আবুল কালাম আজাদ , মোঃ রুস্তম আলী প্রমূখ ।
সমাবেশ শেষে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ সময়: ২২:১৮:২৬ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ