
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী আজ শুক্রবার নোয়াখালীর চৌমুহনী শহরের প্রস্তাবিত উন্নয়নের খাতগুলো পরিদর্শন করেন । মান্দাতা আমলের নির্মীত চৌমুহনী এসি ল্যান্ড অফিস , গোলাবাড়ীয়া বাজার , সাব রেজিষ্ট্রী অফিস , চৌমুহনী ফায়ার সার্ভিস , একলাশপুর বাজার ও প্রাইমারী স্কুল গুলো তিনি পরিদর্শন করেন । সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে প্রকল্প গ্রহন পূর্বক সরকার কর্তৃক অর্থ বরাদ্দের মাধ্যমে তিনি এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন ।
এ সময় তাঁর সাথে ছিলেন , জেলা এ ডি সি রেভিনিউ , বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্ম কর্তা মোঃ কায়েসুর রহমান , বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ মশিউর রহমান , প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব রহমান , বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামসুজ্জামান চৌধুরী ,
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল , বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ,চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন ও জনপ্রতিনিধি নেতৃবৃন্দূ ।