রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ৭

Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ৭
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪



train_accident_sm_546514503.jpgবঙ্গ-নিউজ: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত ও নারীসহ সাতজন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনোয়ারা (৫০), ফজলু (৪০) ও রাজীবের (১৮) নাম জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত সাতজনের অবস্থা গুরুতর।

তারা আরো জানান, সকাল পৌনে ৯টার দিকে দুই দিক থেকে দু’টি ট্রেন কারওয়ান বাজার এলাকা অতিক্রম করছিল। এসময় হতাহতরা দুই ট্রেনের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশ সময়: ১০:২৮:২৩   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ