অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে

Home Page » শিক্ষাঙ্গন » অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে
রবিবার, ৪ মার্চ ২০১৮



ফাইল-ছবি

অাল-আমিন আহমেদ, বঙ্গ-নিউজ(সিলেট):: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান। সে একটি মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ার কাপনে। তার পিতা হাফিজ আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক।

হামলাকারী ফয়জুর  সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় একটি বাসায় থাকে।

প্রসঙ্গগত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে এই যুবক। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।

এবং আজ সকালে হামলাকারীর চাচা আবুল কাহারকে দিরাই থেকে আটক করছে র্যাব।

বাংলাদেশ সময়: ৯:২৩:১৬   ১০১০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ