সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাকিস্তানি অধিনায়ক

Home Page » ক্রিকেট » সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাকিস্তানি অধিনায়ক
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাকিস্তানি অধিনায়ক

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগা।
রোববার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটাই করব।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন অস্ট্রেলিয়াকে ১১১ রানের বড় ব্যাবধানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান এদিন শুরুতে ব্যাট করে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

তবে আজকের পিচ ২০০ রান করার মতো ছিল না বলেও উল্লেখ করেন সালমান আগা। তিনি বলেন, এটি দুই শ’ রান করার মতো উইকেট ছিল না, তারপরও আমাদের ব্যাটারদের কারণে আমরা তা করেছি।

তবে আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কার পিচগুলো এমন নাও হতে পারে বলে সতীর্থদের সতর্ক করেছেন সালমান। তিনি বলেন, সেখানকার পিচ এরকম নাও হতে পারে। তবে, আমাদের জন্য ভালো সুযোগ আছে। দল তিন বিভাগেই দারুণ করছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:০৮ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ