ভোটসহ দেশে এলো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট

Home Page » জাতীয় » ভোটসহ দেশে এলো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


ভোটসহ দেশে এলো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটসহ প্রবাসীদের এক লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট এখন দেশে এসেছে। আজ সোমবার পর্যন্ত এক হাজার ৮৫৯টি প্রবাসী পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। আর রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন ৭৫৭টি ব্যালট। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরবের ১৬৬টি ব্যালট। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৫৪ জন প্রবাসী বাংলাদেশী বলে জানিয়েছেন ওসিভি এবং আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান। অন্যদিকে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩১৯ জন ভোটার।
প্রবাসীদের ভোটের তথ্য

ইসির সংশ্লিষ্ট বিভাগ ও প্রকল্প পরিচালক থেকে জানা গেছে, প্রবাসী বাংলাদেশীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ ৬৭ হাজার ১৮৮টি। আর ভোট দিয়েছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৫৪ জন। সোমবার দুপুর পর্যন্ত চার লাখ ৫৫ হাজার ৪২১টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে জমা রয়েছে। প্রাপ্ত ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এক হাজার ৮৫৯টি। তারা গ্রহণ করেছেন ৬১০টি প্রবাসী পোস্টাল ব্যালট। সৌদি আরবের প্রবাসী ভোটার কর্তৃক ভোট প্রদান করা হয়েছে সর্বোচ্চ এক লাখ ৪৫ হাজার ৪৬৭টি। ওই দেশের ভোটার কর্তৃক ফেরত ব্যালট (নির্ধারিত ডাক সেবায়) এক লাখ ৩১ হাজার ৫৫৬টি। একই দেশের ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে ৫৬৪টি। রিটার্নিং অফিসারদের দ্বারা গৃহীত ব্যালট সৌদি আরবের ১৬৬টি।

দেশের অভ্যন্তরীন পোস্টাল ভোট

সোমবার পর্যন্ত দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে ছয় লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এদের মধ্যে ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৫৮ হাজার ৭৯৭ জন। ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩১৯ জন ভোটার। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ২৯ হাজার ৩৩৪টি। রিটার্নিং অফিসারদের দ্বারা গৃহীত ব্যালট ১৪৭টি। এখানে ঢাকা জেলার রিটার্নিং অফিসারদের দ্বারা গৃহীত ব্যালট ৫৮৮টি বলে ইসির পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে।

ইসির দেয়া তথ্যানুযায়ী, রিটার্নিং অফিসারে কাছে পাঠানো ব্যালটের মধ্যে মালয়েশিয়ার ১৭টি, কাতারে ৪৩০টি, ওমানের ৮৮টি, আমিরাতের ৫৯টি, যুক্তরাজ্যের ৯৮টি, আমেরিকার ১৬টি, ইতালির ৩৮টি, বাহরাইনের ২১৪টি, সিঙ্গাপুরের ২২টি, কানাডার ৭৩টি, দ. কোরিয়ার ১৯টি, অস্ট্রেলিয়ার নয়টি, জাপানের ৫৮টি, ফ্রান্স ২১টি, পর্তুগাল ১০৭টি, স্পেন ছয়টি, সুইডেন ও ব্রুনাইয়ের তিনটি করে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৫ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ