বুধবার (১১ ফেব্রুয়ারি) টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের কথা জানায় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তার কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকা নগদসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিমানবন্দরে ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকবিমানবন্দরে ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, বরং গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।