চৌমুহনীতে চালককে গ্রেফতারের দাবীতে ছাত্রদের বিক্ষোভ
Home Page »
সারাদেশ »
চৌমুহনীতে চালককে গ্রেফতারের দাবীতে ছাত্রদের বিক্ষোভ

নোয়াখালীর চৌমুহনীতে গতকাল সড়ক দুর্ঘটনায় এস এস সি পরীক্ষার্থী তন্ময় নিহত হওয়ার প্রতিবাদে ও ঘাতক চালককে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্ররা বিক্ষোভে মিছিল করেছে । আজ বেলা ১ টায় ডেল্টা জুট মিলস হাই স্কুলের ২৫ - ২৬ ব্যাচের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করে । এই সময় শিক্ষার্থীরা প্রতিটি বিদ্যালয়ের সামনে স্প্রীড ব্রেকার ও জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে । অন্যদিকে একি ঘটনায় আহত বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থী জিৎ দেবনাথকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো হাসপাতালে ভর্তী করা হয় । জিৎ এর মাথায় বড় রকমের ইনজুরি হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৭:২৫:০৩ ●
২২৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)