সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

Home Page » জাতীয় » সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে
সোমবার ● ১৮ মে ২০২৬


প্রতীকী ছবি- ঈদুল আজহা বঙ্গনিউজ: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার (১৭ মে) সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। খবর গালফ নিউজ।সংবাদ বিশ্লেষণ

চাঁদ দেখার পর সৌদির চাঁদ দেখা কমিটি জানায়, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তার পরদিন ১০ জিলহজ উপলক্ষে উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

সৌদি আরবের পাশাপাশি ওমানও একই দিনে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত জানায়।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বাংলাদেশ সময়: ৬:৫৪:৩৩ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ