মাইজদীতে এন সি পির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » মাইজদীতে এন সি পির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬


মাইজদীতে  এন সি পির উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজ শুক্রুবার ১০ জুলাই নোয়াখালী জেলা শহর মাইজদীতে এন সি পির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , এন সি পির মূখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ ও জেলা নেতৃবৃন্দু । প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন ২০১৪ এবং ২০১৮ সালে ভোট চুরি হয়েছিলো জনমত প্রকাশের আগে । আর ২০২৪ সালে ভোট চুরি হয়েছিলো জনমত প্রকাশের পরে । ৭০ পার্সেন্ট ভোট পড়েছিলো হ্যাঁ ভোটের পক্ষে । বি এন পি সরকার নির্বাচিত হওয়ার পর হ্যাঁ ভোটের ফলাফলকে ছুড়ে ফেলে দিলেন । তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ চালাতে পারবেন না । বি এন পি বলেছিলো , ক্ষমতায় গেলে ১ কোটি বেকার যুবকের কর্ম সংস্থান করবে । কিন্তু আজ ১ শত লোকেরও কর্মের ব্যবস্থা করতে পারেনি ।।
পরে হাসনাত আব্দুল্লাহ গনভোট বাস্তবায়ন , বিদ্যুৎ সংকট দূরীকরণ ও সীমান্ত সু রক্ষার দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন ।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫২ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ