চৌমুহনীতে সন্ত্রাসী হামলায হোটেল ম্যানেজার আহত ৩ দিনেও কেউ গ্রেফতার হয়নি ।
Home Page »
সারাদেশ »
চৌমুহনীতে সন্ত্রাসী হামলায হোটেল ম্যানেজার আহত ৩ দিনেও কেউ গ্রেফতার হয়নি ।

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলের ম্যানেজার ইমাম উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় স্থানীয় থানা পুলিশ ঘটনার ৩ দিন পরেও কাউকে গ্রেফতার করতে পারেনি ।
মামলা সূত্রে জানা যায় ,গত শনিবার ১৫ আগষ্ট রাতে চৌমুহনী পূর্ব বাজারে ফেনী রোডস্থ আমানিয়া হোটেলের পার্টনার হাসান মাহমুদ শুভ (৩৫) মাদকাসক্ত কিছু সন্ত্রাসী নিয়ে টাকার জন্য হোটেল ম্যানেজার ইমাম উদ্দীনকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে । এ সময় হোটেলের আরেক কর্মচারী বৃদ্ধ আব্দুল মালেক ম্যানেজারকে রক্ষা করতে আসলে তাকেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে । এ সময় সন্ত্রাসীরা ক্যাশ থেকে নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় । ম্যানেজার ইমামের বাড়ী নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের হাসানুর গ্রামে ।
ম্যানেজার ইমাম জানায় ,শুভ নেশার টাকার জন্য প্রায়শই কেশ থেকে টাকা নিয়ে যেতো । বিষয়টি আমি অন্যান্য পার্টনারকে জানালে তারা শুভকে নিষেধ করে দেয় এ ভাবে টাকা না নেয়ার জন্য । এতে শুভ ক্ষিপ্ত হয়েই এ ঘটনা ঘটায় ।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় শুভ সহ ৫ /৬ জনকে বিবাদী করে মামলা করা হয়েছে । মামলার অন্যান্য আসামীরা হলেন , বাবু (৩৫), এনামুল হক লাশনৃ (৩২), মেহেদী হাসান ( ৩০ ) । বিবাদীরা সকলেই স্থানীয় বাসিন্দা ।
বাংলাদেশ সময়: ১৩:২৫:৩০ ●
১০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)