নোয়াখালীতে বিয়ে বাড়ীতে সন্ত্রাসী হায়লায় গুলিবিদ্ধ ৪
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে বিয়ে বাড়ীতে সন্ত্রাসী হায়লায় গুলিবিদ্ধ ৪
মোতাহার হোসেন :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে যাওার পথে সন্ত্রাসীদের গুলিবর্ষণে জামায়াতের ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মোশাকপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় , বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকার হারুন বাহিনী ও মোশাকপু্যের রায়হান ও পিচ্ছি রিয়াজ বাহিনীর সাথে দীর্ঘদিন যাবৎ আভ্যন্তরীন কোন্দল চলে আসছে । ঐ বিয়ে বাড়ী অনুষ্ঠানে রায়হান উপস্থিত আছে জানতে পেরে হারুন বাহিনী হামলা চালায় । তাদের দু গ্রুপের সংঘর্ষের সময় আহতলেরকে প্রতিপক্ষের লোক ভেবে এলোপাতাড়ী গুলি করে ।
এসময় ভিডিও ম্যান শান্ত (২৫) জসিম (২৭) , সহকারী ভিডিও ম্যান সাকিব (২৫) ও মাহি(২২) মারুফ (২৫) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় । গুলিবিদ্ধ বাবলুর অবস্থা আশংকাজনক । উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায় এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে ।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪৯ ●
১৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)