নোয়াখালীতে গৃহবধূর বিষপানে আত্নহত্যা
Home Page »
সারাদেশ »
নোয়াখালীতে গৃহবধূর বিষপানে আত্নহত্যা
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালির সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের সাকিন গ্রামের পাটোয়ারি বাড়ির ৪ সন্তানের জননী শিবলা নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের পানা মিয়া হাজী বাড়ীর সেলিমের মেয়ে। আজ বাদ আছর পোষ্ট মর্টাম শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার ৩ টায় শিবলা স্বামী সেলিমের সাথে বিদেশ থেকে পাঠানো টাকা-পয়সা নিয়ে কলহের জের ধরে বিষপান করে আত্নহত্যা করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে বজরা মেডিকেলে ভর্তি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে শিবলার পিতা সেলিম ও মাতা শাহীন আক্তার বিষয়টিকে হত্যা বলে দাবি করছে। তাদের মতে, শিবলার স্বামী সেলিম প্রায় দেড় মাস পূর্বে বিদেশ থেকে আসে। তার পাঠানো টাকা পয়সার হিসেব না দেয়ায় স্বামী সেলিম পূর্ব পরিকল্পিতভাবে ভাতের সাথে বিষ মিশিয়ে শিবলাকে হত্যা করে।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন
বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৫ ●
৩৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)