বেগমগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


---

নোয়াখালী প্রতিনিধি ঃ
জামায়াত নেতা কর্মীদের উপর বার বার আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলার প্রতিবাদে আজ বাদ আছর নোয়াখালীর আমান উল্যাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন , চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নেতা মোঃ আলমগীর হোসেন , এডভোকেট ফারুক হোসেন জাবেদ , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শাখার সাবেক সভাপতি ফাহাদ , শিবির কর্মী ওসমান গনি প্রমূখ । এ সময় বক্তারা বলেন, আমরা শান্তি চাই, নিরাপদে থাকতে চাই, কেউ যদি তাতে বিঘ্ন ঘটায় তাহলে তাকে এলাকা ছাড়া করা হবে । প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্ত্রাসবিরোধী আইন কার্যকর করুন।
উল্লেখ্য, গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আমানউল্লাহপুরে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত নেতা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও শিবির কর্মী সৌরভকে গুলি করে আহত করে।

বাংলাদেশ সময়: ৯:১৫:১২ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ