বেগমগঞ্জে সমিতির নাম ভাঙ্গিয়ে বহুতল ভবন নির্মানের অভিযোগ ।
Home Page »
সারাদেশ »
বেগমগঞ্জে সমিতির নাম ভাঙ্গিয়ে বহুতল ভবন নির্মানের অভিযোগ ।
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী মেডিকেল কলেজের উত্তর পার্শ্বে মীর ওয়ারীশপুর ইউনিয়নের পাটোয়ারী বাড়ী সংলগ্ন স্থানে একটি মহল আল হারামাইন সমিতির নাম ভাঙ্গিয়ে বহুতল ভবন নির্মান করছে । কিন্তু উক্ত সমিতির এখনো কোনো রেজিস্টার্ড হয়নি । বিধান মতে , যে কোনো রেজিঃকৃত সমিতির কাজ সাধারনত সমবায় মন্ত্রনালয় কতৃক অনুমোদন নিয়ে ভবন নির্মাষ কাজ করতে হয় । এ ক্ষেত্রে তা মানা হয়নি ।
এবিষয়ে সরেজমিনে গেলে , জামাত নেতা আবু জাহের বলেন ,পাটোয়ারী বাড়ীর সুফিয়া ও নান্নু মিয়ার কাছ থেকে আমরা ১২ জন লোক ২০ শতাংশ ভুমি খলিল সূত্রে মালিক হয়ে ভবন নির্মাষ করছি । আসলে এটা সমিতি নয় । বিষয়টি আমরা ইউ এন ও মহোদয়কে জানিয়েছি । এটি মূলতঃ ফ্লাট ব্যবসার মত । সিকদার কন্সট্রাকশন এর মাধ্যমে উপজেলা ইষ্জিনিয়ারের মাধ্যমে কাজ করাচ্ছি । ইতিমধ্যে একটি মহল আমাদের নির্মান শ্রমিকের উপর হামলা করেছে । এ বিষয়ে তাৎক্ষনিক আমরা প্রেস কনফারেন্স করেছি ।
বাংলাদেশ সময়: ৯:১৯:৫৩ ●
৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)