চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন সুমনের ইন্তেকাল । জানাজা অনুষ্ঠিত ।
Home Page »
সারাদেশ »
চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দীন সুমনের ইন্তেকাল । জানাজা অনুষ্ঠিত ।
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর চাটখিল উপজেলার কৃতি সন্তান ও বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দীন আহম্মেদ সুমন গতকাল দিবাগত রাত সাড়ে দশটায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন । মৃত্যু কালে তাঁর বয়স ছিলো পঁয়তাল্লিশ বছর । তাঁর এক স্ত্রী ও তাওহীদ, তামজীদ বাঁধন নামে ৩ ছেলে মেয়ে রয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিসিক শিল্প নগরী এলাকায় মরহুম সুমনের জানাজা অনুষ্ঠিত হয় ।
পরে একি দিনে বাদ জোহর চাটখিলে আর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয় । জানাজা অনুষ্ঠানে গ্লোব , ম্যাক্স ,সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা , শিক্ষক ও রাজনৈতিক ধেতৃবৃন্দু উপস্থিত ছিলেন ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
বাংলাদেশ সময়: ১৫:৫২:২৬ ●
৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)