
নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের স্মৃতি ফিরিয়ে আনতে ঢাকায় এক মঞ্চে উঠছেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। দীর্ঘদিন পর দেশের রকসংগীতের জনপ্রিয় এই দুই শিল্পীকে একই আয়োজনে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।তাদের সঙ্গে থাকছে আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা।
আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জেমসের নগর বাউল ও হাসানের আর্ক ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। ফলে একই আয়োজনে দেশের রক সংগীতের পরিচিত কয়েকটি ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন দর্শকরা।তাদের সঙ্গে থাকছে আরো কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা।এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে পারফর্ম করার কথা রয়েছে একে রাহুলেরও।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে।ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।