মার্কিন সরকারি কর্মচারীদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ

Home Page » জাতীয় » মার্কিন সরকারি কর্মচারীদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


প্রতীকী ছবি- সৌদি আরবের পতাকা বঙ্গনিউজ: অনাবশ্যক সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব হামলায় বেসামরিক ব্যক্তি হতাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মিশন প্রধানের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে মার্কিন নাগরিকদের সৌদি আরবের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইট বাতিলের ঝুঁকি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভ্রমণের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বাংলাদেশ সময়: ২০:২০:০৪ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ