
নোয়াখালী থেকে মোতাহার হোসেন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ্ব আব্দুল রশিদ সারেং স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সংগঠনের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম, উপজেলা সহকারী কমিশনার মশিয়র রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হানিফ, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াছিন আরাফাত, কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম ফখরুল ইসলাম সুমন, বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান নুরুল আলম সবুজ, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইয়াকুব নবী ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন।