
বঙ্গ-নিউজ: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা রওনা হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’
আইএসপিআর আরও জানিয়েছে, সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।