সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

Home Page » প্রথমপাতা » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন
বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল  মাহমুদুল হাসান মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও এরশাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান (৮৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল হাসানের প্রথম জানাজা বুধবার বাদ এশা গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৪ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ