রাজনৈতিক দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণ সূচি নির্ধারণ

Home Page » জাতীয় » রাজনৈতিক দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণ সূচি নির্ধারণ
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


রাজনৈতিক দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণ সূচি  নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্রীয় এ সম্প্রচারমাধ্যমে দলীয় প্রধানদের ভাষণ প্রচারের সুযোগ সৃষ্টি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

বিটিভি সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হবে।

পরদিন ৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারিত হবে। একইদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।

বিটিভির এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত চারটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়েছে এবং সে অনুযায়ী সময় বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য কোনো দল আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সর্বশেষ বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছিল। পরবর্তী তিনটি জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ ধরনের সুযোগ রাখা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর জন্য এ সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:১৫:১৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ