নোয়াখালীর বজরা বাজারে ভয়াবহ অগ্নীকান্ড

Home Page » সারাদেশ » নোয়াখালীর বজরা বাজারে ভয়াবহ অগ্নীকান্ড
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


নোয়াখালীর বজরা বাজারে ভয়াবহ অগ্নীকান্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে ভয়াবহ অগ্নীকান্ডে ৭ টি ফার্নীচার দোকান সম্পুর্ন ভাবে ভস্মীভূত হয়ে গেছে । এতে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান ।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্র জানা যায় , ১১ এপ্রিল ১ম প্রহরে রাত ১ টার দিকে বৈদ্যুতিক সার্কীট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে । এই সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ঢাকা ফার্নিচার , চট্রগ্রাম ফার্নিচার , ইউনিক ফার্নিচার ও মেডিসিন দোকান সহ প্রায় সাত আটটি ফার্নিচার দোকান পুড়ে ছাই হয়ে যায় । সোনাইমুড়ী ফায়ার সার্ভিস , চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৩ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ