বেগমগঞ্জ উপজেলার লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল ।

Home Page » সারাদেশ » বেগমগঞ্জ উপজেলার লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল ।
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈসমাইল হোসেন

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও অত্র উপজেলার লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈসমাইল হোসেন ১৩ এপ্রিল দুপুর ২ টা ৩০ মিনিটে হৃদ রোগে আক্রান্ত হয়ে চৌমুহনীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন । উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মৃত বশর মিয়ার পুত্র ঈসমাইল হোসেন ইতিপূর্বে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ।
আজ বাদ মাগরিব চৌমুহনী মদন মোহন বিদ্যালয় প্রাঙ্গনে ১ ম জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , নোয়াখালী জেলা জামাত নেতা সাবেক এমপি পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দীন , বি এন পি নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস , জহির উদ্দীন হারুন , আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আমীন তুহিন , আবুল বশর , শামসুদ্দীন আহম্মেদ , টিপু , ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দু । পরে বাদ এশা মরহুমের নিজ বাড়ীতে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় ।

বাংলাদেশ সময়: ১০:২৭:২৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ