নোয়াখিলীতে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত
Home Page »
সারাদেশ »
নোয়াখিলীতে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আজ সকাল ১১ টায় তন্ময় নামে একজন এস.এস.সি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । সে চোমুহনী ডেল্টা জুট মিলস হাই স্কুলের ছাত্র । একি ঘটনায় তন্ময়ের বন্ধু জিৎ দেবনাথ নামে আরেক পরীক্ষার্থী মারাত্মক আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । সে বেগমগঞ্জ উপজেলা সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজের ছাত্র । আজ তাদের পরীক্ষা ছিলোনা । তারা ২ জনে সকাল ১১ টায় মাইজদী রোডে অবস্থিত অস্ত্র কলেজে আড্ডা দিতে এসেছিলো । পরে বাড়ী যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে চলন্ত সি.এন.জি ধাক্কায় ছিটকে পড়ে । এতে দুজনেই মারাত্মক আহত হয় । তন্ময়কে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার সময় পথিমধ্যে সে মৃত্যু বরন করে । ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যেতে সক্ষম হয় ।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে , ছাত্ররা এসময় কলেজ
অধ্যক্ষ প্রকৌশলী নুর নবীর পদত্যাগ ও চালকের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাস্তায় ব্যারিকেড দেয় । এতে করে মাইজদী , লাক্সমিপুর , ফেনী ও লাকসাম সড়কে দীর্ঘ ২ / ৩ ঘন্টা সড়কে যানযটের সৃষ্টি হয় । পরবর্তীতে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । কলেজ প্রিন্সিপাল নূর নবী ও প্রশাসনের আশ্বাসে ছাত্ররা ব্যারিকেড তুলে নেয় এবং পরিস্থিতি। শান্ত হয় ও ব্যারিকেড তুলে নেয়া হয় । তবে ছাত্ররা প্রতিটি স্কুলের সামনে স্পীড ব্রোকার , জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রীজ নির্মানের দাবী জানান ।
বাংলাদেশ সময়: ২২:৫৫:২৩ ●
৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)