বেগমগঞ্জে এম পি বুলুর বড় ভাইয়ের জানাজা অনুষ্ঠিত

Home Page » সংবাদ শিরোনাম » বেগমগঞ্জে এম পি বুলুর বড় ভাইয়ের জানাজা অনুষ্ঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬


বেগমগঞ্জে এম পি বুলুর বড় ভাইয়ের জানাজা অনুষ্ঠিত

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু এর বড় ভাই মোঃ রফিক উল্যাহ মিয়ার ( ৭৭ ) জানাজা আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে । তিনি বার্ধ্যক্যজনিত কারনে গতকাল রাত ৮ টায় ইন্তেকাল করেন ।
জানাজা শেষে নাটেশ্বর ইউনিয়নের পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় ।
জানাজা অনুষ্ঠানে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু , জেলা বি এন পির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো , নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ , জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দীন । এছাড়াও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৭ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ