উজানের ভারি বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যার শঙ্কা

Home Page » জাতীয় » উজানের ভারি বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যার শঙ্কা
সোমবার ● ২৯ জুন ২০২৬


উজানের ভারি বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যার শঙ্কা

উজানে টানা ভারি বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে জেলার দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে, ফলে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অন্যান্য নদ-নদীর পানিও ক্রমাগত বাড়লেও সেগুলো এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উজানের ভারি বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীতেই পানির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের প্রভাবে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষ সম্ভাব্য বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

বাংলাদেশ সময়: ১০:২১:৩৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ