নোয়াখালীর চৌমুহনী টু লাক্ষীপুর সড়ক উন্নয়ন কাজে বাঁধা

Home Page » সারাদেশ » নোয়াখালীর চৌমুহনী টু লাক্ষীপুর সড়ক উন্নয়ন কাজে বাঁধা
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


নোয়াখালীর চৌমুহনী টু লাক্ষীপুর সড়ক উন্নয়ন কাজ
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চৌমুহনী টু লক্ষীপুর সড়ক উন্নয়ন কাজে বন কর্মকর্তার বাধা । ৩ বার টাকা দেয়ার পরেও গাছ কাটেনি বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা সামছু । ফলে সংশ্লিষ্ট ঠিকাদার নিজ দায়িত্বে গাছ কাটতে বাধ্য হচ্ছে । অন্যদিকে ২০২৫ সালের আগষ্ট মাসে পি ডি বি চৌমুহনী শাখাকে বিদ্যুৎ খুঁটি গুলো স্থানান্তরের জন্য বিল প্যামেন্ট করলেও এক বছরেও তা স্থানান্তর করা হয়নি । ফলে বর্ষা মৌসুমে বক্স কাটার কারনে খুঁটিগুলো ভারসাম্য হারিয়ে রাস্তার উপর পড়ে যাচ্ছে । ফলে ঝুঁকিতে ও দুর্ঘটনায় কবলিত হচ্ছে পরিবহন ও যাত্রী সাধারন । আর ক্ষতিপূরন দিতে হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারকে ।
এ সম্পর্কে হাসান ট্যাকনো বিল্ডার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহ জালাল বলেন , আমরা কাজটি মূলতঃ ২০২৫ সালের ২১ ডিসেম্বর শুরু করেছি , যা আগামী ২০২৮ সালের ৩০ এপ্রিল শেষ হবে । ২ টি প্যাকেজে কাজটি হচ্ছে । প্রথম প্যাকেজে (৩৩ শত ৩৬ মিটার )সোল্ডার বক্স কাটা সম্পন্ন হয়েছে । আরেকটি প্যাকেজে বাংলাবাজার থেকে কুদ্দুস মিয়ার পাম্প পর্যন্ত ২৫০ কিলোমিটার এবং চন্দ্রগঞ্জ পর্যন্ত রাজাগঞ্জ - ছয়ানী সড়কে সাড়ে ৬ শত কিঃমিঃ কাজ শুরু করেছি । উপজেলা বন কর্মকর্তা সামছূ ভাইকে বলেছিলাম খালের পাশের গাছগলো কাটতে তিনি কাটেনি । ২ য় প্যাকেজে ৩ কিঃমিঃ যে অংশে ওয়ার্ক অর্ডার হয়েছে কিন্তু কাজ শুরু করিনি - সে অংশে সামছূ ভাই গাছ কেটেছে । যে অংশে কাজ চলমান সে অংশে কাটেনি কিন্তু সে অংশে গাছ কাটার জষ্য উনাকে ৩ বার টাকা দেয়া হয়েছে । পর্যাপ্ত মালামাল সরবরাহের ঘাটতি দেখিয়ে পিডিবিও বৈদ্যুতিক খুটিগুলো সরাতে কাল বিলম্ব করছে ।
ফলে এসব জটিলতা এবং বর্ষার কারনে টেকনিক্যাল প্রয়োগ করতে সমস্যা হচ্ছে । ৩ নং প্যাকেজে বক্স কাটা শেষ । (১২৭০ মি ঃ) । সরকারী নির্দেশনা মোতাবেক রোড এবং হাইওয়ের নিজস্ব জায়গায় উন্নয়ন ( বক্স কাটা ) কাজ হচ্ছে । এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা হোল্ডার করেছি যা ব্যাক্তি বিশেষের জায়গায় পড়েছে । যেখানে পাবলিকের জায়গা পড়বে - সেখানে প্রমান সহ নকশা , খতিয়ান দেখে একোয়ার করে তাদেরকে ক্ষতিপূরন দেয়া হবে। রাস্তার দক্ষিন পাশে বক্স কাটার জন্য ১২ মিটার ৭০০ নেয়ার কথা । কিন্তু এ ক্ষেত্রে কোথাও ৭ ,৮ ,৯ মিটার নিতে হচ্ছে। বাকিটা রাস্তার উত্তরে খালের পাশে নিতে হচ্ছে।
আশা করি , এরকম জটিলতা না থাকলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবো অন্যথায় বিলম্ব হবে ।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১১ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ