স্বপ্নের টাঙ্গুয়ার হাওর: সুমন আলী

Home Page » সাহিত্য » স্বপ্নের টাঙ্গুয়ার হাওর: সুমন আলী
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


সুমন আলী

বুক ভরা তার জলরাশি,

সবুজ শ্যামলের ছায়া।

এই তো মোদের টাঙ্গুয়ার হাওর,

অসংখ্য তার কায়া।

গ্রীষ্মে তার গর্ভে ফসল,

জননীর মতো মায়া।

কৃষকের মুখে মিষ্টি হাসি,

সোনালী ফসল পাইয়া।

বর্ষাতে তার জলে পূর্ণ,

চলে মাঝি নৌকা বাইয়া।

আব্দুল করিম আর

হাসন রাজার প্রেমে,

দাঁড় টানে গান গাইয়া।

বুক ভরা তার জলরাশি,

সবুজ শ্যামলের ছায়া।

এই তো মোদের টাঙ্গুয়ার হাওর,

অসংখ্য তার কায়া।টাঙ্গুয়ার হাওর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ