নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে আপেল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত

Home Page » সারাদেশ » নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে আপেল সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে আপেল সভাপতি মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত ‎

‎নোয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ২৩ বছর পর ‎উৎসবমুখর পরিবেশে শেষ হলো নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে।


‎নির্বাচনে সভাপতি পদে বিজয় লাভ করেন আবদুল মোতালেব আপেল (ছাতা প্রতীক)। তিনি পেয়েছেন
‎৮৪২ ভোট।  নিকটতম প্রতিদ্বন্ধী তাজুল ইসলাম (ছাতা) পেয়েছেন ৭৩৪ ভোট। আর সাধারন সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল (আনারস) ১১৬৬ ভোট পেয়ে নির্বাচীত হন ।
‎‎শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

‎নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতা এড়াতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল লক্ষনীয় ।

‎এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর বাইরে বিভিন্ন পদে ইতিমধ্যেই ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো মাইজদী শহরজুড়ে ব্যবসায়ী মহলে দিনভর এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ফলাফল ঘোষণা হবার পর পরই বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল পুরো শহর প্রদক্ষিন করে।

বাংলাদেশ সময়: ৮:৩৩:৩৮ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ