নোয়াখালী উঠতে টাইমস অব বাংলাদেশ পত্রিকার কার্যক্রমের শুভ উদ্বোধন ।

Home Page » সারাদেশ » নোয়াখালী উঠতে টাইমস অব বাংলাদেশ পত্রিকার কার্যক্রমের শুভ উদ্বোধন ।
রবিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬


নোয়াখালী উঠতে টাইমস অব বাংলাদেশ পত্রিকার কার্যক্রমের শুভ উদ্বোধন ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন :

আজ ১৩ সেপ্টেমৃব নোয়াখালী প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে টাইমস অফ বাংলাদেশ পত্রিকাটির পথ চলার শুভ উদ্বোধন করা হয় । আজ বাদ আসর প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন , নোয়াখালী জেলা বি এন পির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ,জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও টাইমস অফ বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সম্পাদক ইলিয়াস খান, নোয়াখালী জেলা এ ডি সি জিনাত রেহানা , এ এস পি নোয়াখালী আহম্মেদ দেওয়ান , টাইমস অফ বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ ইসলাম , নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী খান , প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান , চ্যানেল ৭১ এর নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান ,দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম , এটিএন বাংলার নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক টাইমস অফ বাংলাদেশ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মাহবুব হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন , রাজনীতিবিদদের পর রাষ্ট্রের প্রতি যাদের সবচেয়ে বেশি দায়িত্ব - তারা হলো সাংবাদিক । সৃজনশীল লেখনীর মাধ্যমে একজন সাংবাদিক পচনশীল সমাজের পরিবর্তন সহ রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে । এ পেশায় শিক্ষিত লোকদের অন্তর্ভূক্ত হোওয়া উচিৎ । সাংবাদিকতার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে নিরপেক্ষ লেখনীর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা । বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ