
নিজস্ব প্রতিবেদক: পবিত্র সরকার, সিলেট: সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধার ভিত্তিতে ৯৭ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান সিদ্ধার্থ দাশ, ফাউন্ডেশনের সিনিয়র সদস্য অঞ্জন রায় সঞ্জয়, নাজমা আক্তার আঁখি, পাবেল আহমদ, অঞ্জন বিশ্বাস, প্রান্ত দাশসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নির্বাচিত ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২ জন, সাধারণ গ্রেডে ২০ জন, বিশেষ গ্রেডে ২৯ জন এবং বিশেষ বিবেচনায় ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
ট্যালেন্টপুল গ্রেডে নির্বাচিত:
ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পেয়েছে সানজিদা হোসেন (ষষ্ঠ শ্রেণি) ও মৌটুসী দে (অষ্টম শ্রেণি)।
সাধারণ গ্রেডে নির্বাচিত:
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থী হলো—অক্ষর পাল (ষষ্ঠ), অভিরাজ তালুকদার (অষ্টম), মিকদাদ সাবাব (অষ্টম), মাইশা মাহজাবিন মিমিয়া (চতুর্থ), আফিয়া আনজুম (অষ্টম), সৌমিতা দাশ (ষষ্ঠ), জিয়ান আবির (সপ্তম), ত্রপা দাশ টুসু (ষষ্ঠ), আদিল আহনাফ (সপ্তম), ফাহমিদা ফেরদৌস নাজীফা (ষষ্ঠ), মোছা. মোবাশ্বিরা হাসান সাদিয়া (অষ্টম), রিয়ান আদিব (পঞ্চম), নিশীথ পাল (ষষ্ঠ), রুহিত দেবনাথ (সপ্তম), সৃজন তালুকদার অর্পন (অষ্টম), সৌমিত্র দে শোভন (অষ্টম), মিমি সরকার (সপ্তম), হৃদবল্লভ দাস (অষ্টম), পার্থ চক্রবর্তী (ষষ্ঠ) ও উৎস তালুকদার (অষ্টম)।
বিশেষ গ্রেডে নির্বাচিত:
বিশেষ গ্রেডে বৃত্তি অর্জন করেছে স্নিগ্ধ পাল (সপ্তম), জান্নাতুল মাওয়া মাইশা (চতুর্থ), প্রান্তিকা দাশ প্রজ্ঞা (ষষ্ঠ), নাফিস সামি (পঞ্চম), নেহা দাস তালুকদার (পঞ্চম), নিবেদিতা ভৌমিক (ষষ্ঠ), মোছা. আয়েশা জাহিন (অষ্টম), আবির সরকার সূর্য (ষষ্ঠ), বিজয় দাস তালুকদার (সপ্তম), ফাতেমা জান্নাত (পঞ্চম), সাদাত ইহতিশাম জোহা (ষষ্ঠ), কুশান সরকার (ষষ্ঠ), মো. সৈকত হোসেন (অষ্টম), শ্রাবন্তী দাশ (সপ্তম), রাইসা জান্নাত আনফা (সপ্তম), সৌমিত্র দাস ঋক (ষষ্ঠ), উর্বশী রাই তালুকদার (সপ্তম), তাসফিয়া আমির মিনহা (অষ্টম), অনিন্দ্য দাস রোহান (চতুর্থ), নির্জন সরকার বর্ণ (চতুর্থ), মাহাদী শুভ (চতুর্থ), উৎস দাস সকাল (ষষ্ঠ), মো. আল-আমিন (অষ্টম), প্রীতম চৌধুরী (অষ্টম), ইসফা জাহান (চতুর্থ), নিহারিকা তালুকদার বর্ষা (পঞ্চম), প্রাচী রানী সরকার (ষষ্ঠ), সুভদ্রা তালুকদার তুলি (ষষ্ঠ) ও অব্রিক তালুকদার (পঞ্চম)।
বিশেষ বিবেচনায় নির্বাচিত:
বিশেষ বিবেচনায় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ফারিহা জান্নাত (পঞ্চম), শুভশ্রী দাশ শ্রেয়া (পঞ্চম), স্নিগ্ধা সরকার (ষষ্ঠ), পায়েল পুরকায়স্থ তিথি (অষ্টম), মারজান আহমদ (চতুর্থ), সৌমিত মজুমদার (পঞ্চম), রুদ্র চৌধুরী (ষষ্ঠ), রোহান এষ চৌধুরী (অষ্টম), অদ্রিজা ব্যানার্জি প্রাপ্তি (পঞ্চম), দিঘী সরকার (ষষ্ঠ), অহনা চৌধুরী (সপ্তম), স্নেহা তালুকদার মীম (সপ্তম), রিদি রায় (অষ্টম), স্নিগ্ধা রানী দাস (অষ্টম), নাজিফা আফসার তুবা (অষ্টম), প্রহর দাস প্রতীক (চতুর্থ), মহার্ঘ গোস্বামী (অষ্টম), স্নিগ্ধা সরকার (ষষ্ঠ), এহসানুল করিম (পঞ্চম), কাজী জান্নাতুল ফেরদাউস (চতুর্থ), শুচি রায় (পঞ্চম), সুমাইয়া আক্তার (পঞ্চম), নাতাসা রহমান জাকিয়া (ষষ্ঠ), সুষমা দাস (অষ্টম), অনিরুদ্ধ রায় (চতুর্থ), মোহসিন রহমান মিনহা (ষষ্ঠ), মৌন দেব (ষষ্ঠ), নীলাশ্রী সমাজপতি স্নেহা (সপ্তম), শুভশ্রী ব্যানার্জি (অষ্টম), সৈয়দ ফারিয়া হোসেন সুবাহা (পঞ্চম), আরাধ্যা দত্ত (সপ্তম), স্বপ্নীল হালদার (পঞ্চম), মো. আখইয়ার হোসেন আদীব (সপ্তম), শ্রেয়সী রায় শ্রেয়া (চতুর্থ), ফারিয়া আক্তার জবা (পঞ্চম), মিশন তালুকদার (পঞ্চম), সুধৃতি দেব অবন্তী (চতুর্থ), সিম্মি চৌধুরী (ষষ্ঠ), নওরিন আহমেদ সুনেহরি (সপ্তম), প্রাঙ্গন দাশ (চতুর্থ), স্নেহা সরাকার (ষষ্ঠ), রুপালী বিশ্বাস শান্তা (সপ্তম), অগ্নিলা দাশ তালুকদার মুন (সপ্তম), বর্ষণ রাউত প্রান্তিক (চতুর্থ), চাঁদনি দাস (অষ্টম) ও শর্মীষ্টা দাস (ষষ্ঠ)।
ফাউন্ডেশন জানায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে সংবর্ধনা জানানো হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ও স্থান পরবর্তীতে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো হবে।