নোয়াখালীতে ফুটপাত অবমুক্ত করনে প্রশাসনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ।
Home Page »
জাতীয় »
নোয়াখালীতে ফুটপাত অবমুক্ত করনে প্রশাসনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ।

নোয়াখালীর মাইজদী ও চৌমুহনীতে ফুটপাত অবমুক্ত করনে স্থানীয় প্রশাসন নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । পবিত্র মাহে রমজান ও তৎ পরবর্তী সময়ে সাধারন মানুষ যাতে আর দুর্ভোঘেয় শিকার না হয় সেই জন্য প্রশাসন প্রতিদিন উচ্ছেদ অভিযান চালাচ্ছে । ইতিমধ্যে নোয়াখালীর অন্যতম ঐতিহ্যবাহী চৌমুহনী বাজারের দৃশ্য সম্পূর্ন পাল্টে গেছে । জনসাধারন এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছে । বেগমগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন এর পরিচালনায় গত এক সপ্তাহের উচ্ছেদ অভিযানে চৌমুহনী বাজার অনেকটা সহনী য় পর্যায় এসেছে । যানযট ও ফুটপাত অবমুক্তির পাশাপাশি ভেজাল খাদ্য , ফরমালিন মেশানো ফলমূল , মেয়াদ উর্তীর্ন দ্রব্য সামগ্রী উদ্ধার ও ধ্বংশ করেন । সার্বিক বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন , যানযট ও ফুটপাত প্রসঙ্গে কাউকে ছাড় নেই । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
বাংলাদেশ সময়: ২১:২২:০২ ●
১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)