সেনবাগে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
Home Page »
সারাদেশ »
সেনবাগে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে কেশার পাড় ইউনিয়নের খেলার পাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়ীতে আজ সোমবার বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আলাউদ্দীন ওরফে রায়হান ( ২৭ ) নামে এক যুবক আত্মহত্যা করে ।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছে ।
পারিবারিক সূত্রে জানা যায় , বাড়ীর প্রবাসী আব্দুল বারেক এর পুত্র রায়হান এক বছর আগে বিদেশ থেকে দেশে আসে এবং ছয় মাস পূর্বে বিয়ে করে ।
রোববার দিবাগত রাতে রায়হান বন্ধুদের সাথে খানকির হাটে বিশ্বকাপ ফাইনালা দেখে বাড়ীতে আসলে এ নিয়ে স্ত্রী মারজাহান আক্তার ওরফে মমতাজ ( ১৮ ) এর সাথে ঝগড়া হয় ।পরে স্ত্রী মারজাহান জিদ করে বাপের বিড়ীতে চলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলে রায়হান ক্ষোভে ঘরের সিলীং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । কিন্তু স্ত্রী মারজাহান বাপের বাড়ী না গিয়ে কিছুক্ষন পর ঘরে এসে দেখে রায়হান আত্মহত্যা করেছে ।স্ত্রীর আর্তচিৎকারে সবাই ঘটনা স্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয় । এই অনাকাংখিত মৃত্যুটি
এলাকাবাসীকে মর্মাহত করেছে ।
বাংলাদেশ সময়: ২১:৩০:৫২ ●
২২ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)