দেশজুড়ে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

Home Page » জাতীয় » দেশজুড়ে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


লোগো-বাংলাদেশ সরকার বঙ্গনিউজ: প্রশাসনিক চেইন সমন্বয় ও মাঠপর্যায়ের কার্যক্রমে গতি আনতে দেশজুড়ে একযোগে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আজ সোমবার আইন ও বিচার বিভাগের উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলীর সই করা আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে তাদের বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে এবং নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই রদবদল করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তাদের এই আদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩২:০২ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ