ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের

Home Page » প্রথমপাতা » ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


ইসরায়েলি মিলিটারি প্রধান জেনারেল ইয়াল জামির

ইসরায়েলি মিলিটারি প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, আমরা জানি কীভাবে দ্রুত এবং শক্তিশালী হামলা চালিয়ে ইরান ও লেবাননকে বিপর্যস্ত করা যায়। তাই দেশ দু’টিতে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

ইয়াল জামির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দেওয়া হয়েছে এবং দুর্বল করে ফেলা হয়েছে। এখন তাদের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং অন্যান্য বিষয়গুলোতে কোনো অর্জন করতে দেওয়া যাবে না।লেবানন প্রসঙ্গে ইসরায়েলি সামরিক প্রধান বলেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও পরিষ্কার করছি এবং উত্তরাঞ্চলের বসতিগুলোর জন্য হুমকি দূর করছি।

সূত্র : আল-জাজিরা।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪৯ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ